অগ্রহায়নের শেষ সপ্তাহে এসে দিন ও রাতের তাপমাত্রা কমেছে। বেড়েছে কুয়াশার দাপট। পাবনার চাটমোহরসহ চলনবিল অধ্যুষিত জনপদে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো প্রকৃতি। সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। দুপুর অবধি কুয়াশায় ঢাকা থাকেছে জনপদ। গত দুইদিন এ অঞ্চলে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো হেড লাইট জ¦ালিয়ে চলাচল করছে। উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। বিল এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষ কষ্টে পড়েছে। পুরাতন শীত বস্ত্রের দোকানে ভিড় বেড়েছে। এদিকে বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। কুয়াশা থেকে বাঁচাতে চেষ্টা করছে ধানের চারা। চাটমোহর উপজেলা প্রশাসন থেকে ইতোমধ্যে দরিদ্র শীতার্তদের জন্য ১১টি ইউনিয়ন ও ১টি পৌরস ভায় ৫ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরাম প্রায় ৪ হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে।