১২ ডিসেম্বর ২০২০ শনিবার মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরী’র ২১ তম মৃত্যু বার্ষিকী। প্রতিবছর শ্রদ্ধা আর ভালোবাসায় এ দিনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারবর্গসহ মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে এ দিনে মরহুমের কবর জিয়ারত, স্মরণ সভা, রুহের মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আর পরিবারের পক্ষ হতে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ভিন্ন ভিন্ন দিনে বিভিন্ন স্থানে।
ঐ দিন সকালে দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট প্রবীণ আইনজীবী, দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সৎ ও নির্ভিক রাজনীতিবীদ, জনদরদী সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট এর সাবেক চেয়ারম্যান, বিআরটিসি বাংলাদেশ এর সাবেক পরিচালক এবং ঢাকা কলেজের সাবেক ভিপি মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরী’র স্মরণ সভায় তাঁর সুযোগ্য পুত্র বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ স্থানীয় বিএনপি ও সমমনা দল এবং সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। মরহুমের পরিবারবর্গের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ এর পক্ষ থেকে কর্মসূচি সমূহে সকলের সর্বাত্মক অংশগ্রহণ ও কর্মসূচি সুসম্পন্ন করতে সহযোগিতা কামনা করা হয়েছে।