মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র আয়োজনে রংপুর বিভাগে উপজেলা পর্যায়ে বিরলে পুষ্টি সমন্বয় কমিটির সক্ষমতা উন্নয়ন ও বার্ষিক পরিকল্পনা প্রণয়নে সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ আবদুল মোকাদ্দেস।
বৃহষ্পতিবার সকালে মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) ফিরোজা বেগম সোনা, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আযম, শহরগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুর রহমান মুরাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসারের প্রতিনিধি এসএএলও মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি মোঃ শেফাউল আলম, শিক্ষক প্রতিনিধি ও বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী, নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মমতাজ বেগম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক শামু, স্থানীয় সাংবাদিক আতিউর রহমান, উন্নয়ন সহযোগী সংস্থা/বেসরকারি সংস্থা’র প্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি’র প্রজেক্ট কর্মকর্তা পীযুষ চাকী, ব্র্যাক পুষ্টি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ নাসির আলম, কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর প্রতিনিধি ও দুলহরী কুমউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান, ধর্মপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান সরেন চন্দ্র সরকার, বিজোড়া ইউপি সচিব মোঃ মঞ্জুরুল আলম, মঙ্গলপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান প্রশান্ত রায় প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন, সমন্বয় ও মূল্যায়ন, পুষ্টি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়াজনীয় পদক্ষেপ গ্রহণ, পুষ্টি সপ্তাহ পালন, উপজেলা সার্বিক পুষ্টি উন্নয়ন কর্মসূচি /পরিকল্পনা প্রণয়ন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি প্রতি ২ মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হওয়ার বিষয়ে ব্যাপক আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।