কচুয়ায় ৩ সাজাপ্রাপ্ত আসামি আটক করেছেন কচুয়া থানা পুলিশ। কচুয়া থানা পুলিশ জানায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পারী জারী -১১/১৭ নং মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাড়িপাড়া ইউনিয়নের কাকারবিল গ্রামের আঃ আজিজ সরদারের ছেলে মোঃ মুহিদ সরদার(৩০)কে ও এসসি-৩৬৪/১১ নং মামলার পলাতক আসামি বাধাল ইউনিয়নের আঠারগাতী গ্রামের মৃতঃ নুর মোহম্মদ খানের পুত্র মিল্টন ওরফে মরা খান(৩৮)কে বাধাল বাজার এলাকা থেকে গতকাল দুপুরে আটক করেন। এ ছাড়া গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গজালিয়া ফাড়ির ইনচার্জ এস আই মুনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পারী জারী ১০/১৫ নং মামলার সাজাপ্রাপ্ত আসামি উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত আসমত আলীর পুত্র গাউস শেখ(৫০)কে তার নিজ এলাকা থেকে আটক করেন। আটককৃত আসামীদের কচুয়া থানা পুলিশ বাগেরহাট কোর্ট হাজতে পাঠিয়ে দেন।