বগুড়ার কাহালুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস - ২০২০ইং উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এছারও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আক্তার সহ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যাক্রমে কাহালুর নির্বাচিত ৫ জয়িতার মাঝে সম্মাননা স্মারক তুলে দেন সভায় উপস্থিত অতিথিবৃন্দ।