বগুড়ার কাহালু পৌর এলাকায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪টি ম্যুরাল পাহারা দিতে গ্রাম পুলিশ মোতায়েন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের পর কাহালু উপজেলা পরিষদ সংলগ্ন নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল সহ ঐতিহাসিক রেলওয়ে বটতলা, উপজেলা পরিষদের সামনে এবং কাহালু থানার সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল সার্বক্ষনিক পাহাড়ায় গ্রাম পুলিশ মোতায়েন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
অন্যদিকে সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে উপজেলায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যেসব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে সে সব স্থানে সার্বক্ষণিক গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে। এছাড়াও মাঝে মাঝে রাতের বেলা বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মিত স্থানে সরেজমিনে গিয়ে পাহারারত গ্রাম পুলিশের খোঁজ খবর নেন তিনি।