বগুড়ার সান্তাহার পৌর আওয়ামীরীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সভাপতি ও এস এম জাহিদুর বারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে সান্তাহার পৌর শহরের মাইক্রো বাস স্ট্যান্ড চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি কছিমউদ্দিন আহম্মেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল হাসান রিপু, যুগ্ন সম্পাদক আসাদুর রহমান দুলু, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবর্গ।