বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নে কাঁশাহার জামে মসজিদে হত্যার উদ্দেশ্যে মুসল্লিদের মারপিটের ঘটনায় সংশ্লিষ্ট আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ই নভেম্বর ফজরের নামাজ পরপরেই সকাল ৬টার দিকে রুহুল আমিনের নেতৃত্বে এক দল লোক সংঘবদ্ধ হয়ে রামদা, হাসুয়া, ফালা, শাবল ও লাঠিশোটা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মাফিক কৃতিপয় মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ৭/৮জন মুসল্লি আহত হন। তবে আবু বক্কর (৫২) আরিফ ফর (৫৫) ও জাহেদা (৪৫) মাথায় শক্ত আঘাত সহ হাত,পা ভেঙ্গে গুরুত্বর আহত হন। পরে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় পরবর্তীতে বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ ২২জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সারিয়াকান্দি থানায় এফআইআর হিসাবে রের্কড ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং ১০ দিনের মধ্যে জ্ঞাত করানোর জন্য কর্মকর্তা ইনচার্জ সারিয়াকান্দি থানা কে নিদের্শ দেন। আদেশ মোতাবেক ২৫ই নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ১৪৭/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ (২)/১০৯ প্যানাল কোড ১৮৬০ মতে মামলাটি থানায় রের্কড ভুক্ত করা হয়। কিন্তু প্রায় ২ সপ্তাহ পার হলেও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা বা গ্রেফতার করা হয়নি বলে অভিযোগে বলা হয়।
এব্যাপারে সারিয়াকান্দি থানা কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের প্রশ্ন তোলার কোন কারণ নেই।