নীলফামারীর কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মাৎ সাবিকুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরুল আমিন শাহ্ ও উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম প্রমূখ। পরিশেষে ৩ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন।