সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৯ জন।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন।
এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ২০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।