দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আয়ুবর রহমান শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার হাসানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালোচনা করেন তৌহিদা বুলবুল মৌরী। আলোচনা সভা শেষে ৩ জন জয়িতা মোছাঃ মোসলেমা বেগম (সমাজ উন্নয়নে বিশেষ অবদান) মোছাঃ আরজিনা বেগম (সফল জননী) লায়লা বানুকে (অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী) সম্মাননা প্রদান করা হয়।