এক হাজার ১৩০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার মোঃ সেলিম (৪৫),নামের এক যুবকে আটক করেছে ঢাকা কমলাপুর রেলওেয়ে (জিআরপি) থানা পুলিশ।
অফিসার ইনচার্জ রকিব-উল-হোসেনের নেতৃত্বে কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে থানাধীন কমলাপুর রেলওয়ে স্টেশনের ০৩নং প্লাটফর্মে ১১নং পিলারের সামনে আসামী মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত আব্দুর সালাম, বেলা আড়াইটার সময় ইয়াবাসহ তাকে আটক করে জিআরপি থানা পুলিশ। এ সময় তার ডান হাতে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর সার্জিকেল কসটেপ দ্বারা মোড়ানো মোটা পলিথিনের মধ্যে রাখা ১১৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য অনুমান ৩ লাখ ৩৯ হাজার টাকা।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সর্ম্পকে আসামী পুলিশকে জানায় যে, সে কক্সবাজার জেলা হতে সংগ্রহ করে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের জন্য সূবর্ন ট্রেন যোগে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে নিয়া আসে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তার জন্মস্থান জেলা-কক্সবাজার চশুরিয়া থানাধীন ঘমশা বাজার, মাঠপাড়া গ্রাম।