কুস্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রিয়নাথ স্কুল এ- কলেজ এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হরিণাকু-ু বাজার, উপজেলা মোড়, হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা দোয়েল চত্তর মোড়ে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে এক সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি সাজেদুল ইসরাম টানু মল্লিক, পৌরমেয়র শাহিনুর রহমান রিন্টু, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুবলীগ আহ্বায়ক আশরাফুল হক জুয়েল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জামায়াত-বিএনপির ইন্ধনে একটি মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। অবিলম্বে দেশ থেকে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষনা ও ধর্মীয় উস্কানিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।