রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) দায়িত্ব দিয়েছে সরকার। রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী জিএমের দায়িত্ব ছেড়ে দিয়ে গতকাল ৭ ডিসেম্বর রোববার রেলভবনে এডিজি অপারেশনের দায়িত্ব গ্রহণ করেন। আর পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা-মংলা প্রকল্পের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে।
গত ৬ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. আব্দুর রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জুনে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ অবসরে যাওয়ার পর রেলপথ মন্ত্রণালয় থেকে সরদার সাহাদাত আলীকে অতিরিক্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পরপরই পূর্বাঞ্চলের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মাঠে থেকে আলোচনায় আসেন সাহাদাত আলী। সরদার শাহাদত আলী করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয় দুর্নীতির সাথে জড়িত রয়েছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।