বিরলে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল অ্যাসোসিয়েশন এর আয়োজনে, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডেশনসহ ৪ দফা দাবীতে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও হাম রুবেলা ক্যাম্পেইন বর্জনসহ সকল কার্যক্রম থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অনির্দৃষ্টকালের জন্য গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু করেছে।
মঙ্গলবার সকালে বিরল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক মইনুল হক, নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেজাউল ইসলাম, দুলাল চন্দ্র রায়, ভবেশ চন্দ্র শীল, সহিদ সুলতান, গোলাম মোস্তফা, আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বিরল উপজেলা শাখা’র সভাপতি ও স্বাস্থ্য সহকারী আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য সহকারী মনছুরা বেগম, তপন চন্দ্র রায় প্রমুখ।
এ কর্মসূচি লাগাতারভাবে চলমান থাকায় সেবা গ্রহীতারা হাসপাতালে এসে টীকা গ্রহণসহ অন্যান্য কার্যক্রমে সেবা না পেয়ে এ উপজেলার সাধারণ মানুষ ফেরৎ যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে বলে ভূক্তভোগীরা জানান।