দিনাজপুরের বীরগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর ) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের বীরগঞ্জ এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রাজ্জাক, মীর কাশেম লালু, হাসান জুয়েল, সিদ্দিক হোসেন, উত্তম শর্মা, বিকাশ ঘোষ, তৌফিক রেজা, প্রদীপ রায় জিতু, নাজমুল হোসেন, মোজাম্মেল হক, বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম কর্মকর্তা সতীশ চন্দ্র রায় প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করার জন্য পুরুষকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। একই সাথে প্রশাসনকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে।সাংবাদিকবৃন্দ আরো বলেন, বীরগঞ্জ উপজেলার কিশোর তরুণরা সর্বনাশা মাদকের নেশায় ক্রমশই আকৃষ্ট হচ্ছে। শীগগীরই ব্যবস্থা নেয়া না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। ওয়ার্ল্ড ভিশন এ ব্যাপারে কোন কাজ করতে পারেন কিনা, তা ভেবে দেখা দরকার। এ ব্যাপারে এপি ম্যানেজার বলেন, আমরা আমাদের শিশু ফোরাম ও যুব ফোরামের মাধ্যমে শিশুদের আদর্শ মানুষ গড়ার চেষ্টা করছি। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে নারী ও শিশুদের নিরাপত্তায় আরো ভুমিকা রাখতে পারি।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকবৃন্দ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণ স্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বীরগঞ্জ এপির ভিক্টোরিয়া বিশ^াস, প্রশান্ত বাস্কে, দিপা রোজারিও, চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা রায়মন্ড হাসদা প্রমূখ।