করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৮৭৪ জনে। এ ছাড়া শনাক্ত হয়েছে আরো দুই হাজার ১৯৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।
সোমবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জন।
এর আগে রোববার দেশে আরো এক হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩১ জন।