সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ছয় হাজার ৮৩৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।