আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ক্ষমার অযোগ্য ও সংবিধান বিরোধী কাজ।
আজ রোববার (৬ ডিসেম্বর) নিজ বাসা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যারাই এ কাজের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।