বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নবগঠিত ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক পরিচিতি সভা শনিবার বিকাল ৩টায় জাকারিয়া মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু ও বিএনপি নেতা সরদার আঃ মালেক। থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোল্যা ফয়সাল ইসলাম মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন- সদ্বিপ চ্যাটার্জী জিয়াউর রহমান খান জীবন, নিলয় মন্ডল, এমএম জাফর হাসান, হাবিবুর রহমান, রেজাউল করিম বাচ্চু, আসাদুজ্জামান আছাদ রায়হান আলী, হাবিবুর রহমান মোড়ল, মুরাদুজ্জামান সবুজ, শেখ আঃ কাদের, মোঃ আবু বকর, সীমান্ত মন্ডল, আমিনুর জোয়ার্দ্দার, বাবুল হোসেন, মোঃ সেলিম হোসেন, মাসুদ রানা, মফিজুর রহমান খান, সোহাগ গাজী, শেখ শাকিল, ইমরান খান, আঃ রহমান খান, আবদুল মজিদ, বীরেশ্বর মন্ডল, হারুন খান, মোল্যা হাদীউল ইসলাম, আনিচুর রহমান খান, কারিমুল হালদার, জাহাতাপ হোসেন প্রমুখ। সভায় ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল উত্তর ডুমুরিয়া প্রতিনিধি ফিরোজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।