দিনাজপুরের নবাবগঞ্জের গোসলের আধা ভর্তি পানির বালতিতে পড়ে মোঃ আবদুর রাজ্জাক(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি মোঃ আবদুর রাজ্জাক(৩) নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরের আমবাগান এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে।
শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির পিতা মোঃ সোনা মিয়া জানায়, আমি স্থানীয় বাজার থেকে ফিরে বাসায় ঢুকে দেখি আমার ছেলেকে আধা ভর্তি বালতিতে ছেলের দুটো পা উপরে আর মাথা নিচে থাকা অবস্থায় দেখতে পাই। বালতি থেকে ছেলেকে তুলে দেখি, তার দেহ নিস্তেজ হয়ে গেছে। ছেলে আবদুর রাজ্জাক খেলার ছলে পলিথিনে করে পানি আনতে গিয়েছিল। বালতি থেকে পানি তুলতে গিয়ে হয়তো বালতির মধ্যে পড়ে যায় কিন্তু বালতি থেকে সে আর উঠতে পারেনি। সেখানেই তার মৃত্যু হয়। এঘটনার সময় ছেলের মা বাড়ির বাইরে ছিল।
নবাবগঞ্জের মাহমুদপুর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা এর সত্যতা নিশ্চেত করে জানায়, বালতির পানি নিয়ে খেলছিল শিশুটি। উপুর হয়ে পানি নিতে গিয়ে বালতিতে পড়ে যায়। এসময়ই তার মৃত্যু ঘটতে পারে।