কয়রায় দূর্বৃত্তের হামলায় দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক সুভাষ দত্ত গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার বাসস্টা- এলাকায়। জানা গেছে, সাংবাদিক সুভাষ দত্ত পেশাগত দায়িত্ব পালন করে কয়রা সদরে ফিরে আসার সময় পথিমধ্যে দূর্বত্তরা তাকে চলন্ত মোটর সাইকেল থেকে নামিয়ে নিয়ে মারপিট করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এ সময় এলাকাবসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থ’ার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) শাহাদাৎ হোসেন বলেন, ‘বাস্টা-ে সাংবাদিক সুভাষ দত্তের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।