গ্রামের রাস্তায় খেলছিল ৪ বছর বয়সী শিশু জাহিদ হাসান (৪)। এ সময় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জাহিদ হাসান বেলঘড়িয়া গ্রামের কৃষক ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, জাহিদ হাসান অন্যান্য শিশুদের সাথে বাড়ির পার্শ্বে গ্রামের রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ধান বোঝাই অটো ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরি ভ্যান ফেলে রেখে চালক পালিয়ে যায়।
নন্দীগ্রাম কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান বলেন, ঘটনার পরই ভ্যান চালক পালিয়ে গেছে। তবে স্থানীয় জনগণ ভ্যানটি আটক করেছে।