বাংলাদেশেও আগামী মাসের শুরুতেই ভ্যাকসিন পাওয়ার আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির মাস্ক ও করোনা স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশেও আগামী মাসের শুরুতেই ভ্যাকসিন পেতে পারি। এ সময় তিনি সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের ইতিবাচক আলোচনা না করে বেকায়দায় ফেলে দিতে চায়। বিভিন্ন সামাজিক ধর্মীয় আন্দোলনের উস্কানিতে একটি গোষ্ঠী সহায়তা করছে। তারা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।