আগামী ১৬ জানুয়ারি আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে দিনক্ষন ঠিক হওয়ার সাথে সাথে নির্বাচনী প্রচার-প্রচারনা ব্যাপক ভাবে শুরু হয়েছে সমস্ত পৌর শহর জুড়ে। তার ধারাবাহিকতায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী ও সফল নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা তার নিজের ছবি সম্মলিত ব্যানার, ফেস্টুন নিয়ে পৌর শহরের চা-বাগান, ষ্টেশন কলোনী, নিউ কলোনি ও মালশন গ্রামের সাধারন মানুষের সাথে দেখা করে কুশল এবং শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পযর্ন্ত হাসিনা মমতাজ মুক্তা তাঁর সমর্থক নারী-পুরুষদের সাথে নিয়ে দলবদ্ধ ভাবে পাড়া, মহল্লায় নিজের ছবি সম্মিলিত লিফলেট নিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। সান্তাহার পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের মধ্যে তিনটি সংরক্ষিত নারী আসন। ষ্টেশন কলোনীর বাসিন্দা শ্যামল ঢালী বলেন, এলাকায় নারী কাউন্সিলর প্রার্থীদের দলবল নিয়ে প্রচারনা চালাতে দেখে বেশ ভাল লাগছে। প্রচারনার ধরন দেখে বোঝা যাচ্ছে নারী প্রার্থীরা কোন অংশেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই।
নারী কাউন্সিলর প্রার্থী হাসিনা মমতাজ মুক্তা বলেন, সান্তাহার পৌর শহরের সাধারন মানুষের ভালবাসা নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং নির্বাচনী মাঠে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করছি এবারের নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।