দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় “ব্যাংক এশিয়া’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২ টায় ব্যাংক এশিয়া’র নবাবগঞ্জ এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে কেক কাটা ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নামজমুন নাহার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও পরে তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে ফলজ বৃক্ষের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা, এজেন্ট মোঃ রাজিউল ইসলাম প্রমুখ।