দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৩১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনের।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (০২ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৮ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ১৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৯৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।