ঝিনাইদহে কালীগঞ্জে ৪ দলীয় ”কালীগঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্ট” এর ফাইনাল ম্যাচে বাগেরহাট দিগন্ত প্রসারী ক্রীড়া চক্রকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জাহানারা ইমাম ফুটবল একাডেমি। বুধবার বিকাল ৩ টায় সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে উপস্থিত স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার দু’দলের খেলোযাড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পরই রেফারীর বাঁশিতে শুরু হয় খেলা।
ট্রাইব্রেকারে ৪-৩গোলে রাজশাহী জাহানারা ইমাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ লাভ করে। এ খেলার ম্যান অব দি ম্যাচ হয়েছেন বিজয়ী বাগেরহাট দিগন্ত প্রসারী ফুটবল একাদশের টিটন।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানাস আপ দলের টিম ম্যানেজার সহ অধিনায়কের হাতে ট্রপি ও নগদ প্রাইজ মানি ৮০ হাজার তুলে দেন প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজিম আনার।
খেলাটি পরিচানলায় রেফারীর দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম এবং সহকারী রেফারী ছিলেন মারুফ হোসেন ও জামাল হোসেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অজিত কুমার ভট্রাচার্য্য এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, চেয়ারম্যান নাসির চৌধুরি প্রমুখ।
আগামী ১২ ডিসেম্বর শনিবার এ মাঠে বিদেশী একাদশ ও কালীগঞ্জ ফুটবল একাদশের মধ্যে আকর্ষনীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হইবে।