সারিয়াকান্দিতে পল্লীবিদ্যুৎ সমিতির এক ইলেকট্রিশিয়ান কর্তৃক ইলেকট্রিক মালামাল চুরি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানতে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির সাহার আলী নামের ব্যক্তি তালিকা ভুক্ত ইলেকট্রিশিয়ান গত দীর্ঘদিন যাবত এ সমিতির আওতায় বিভিন্ন স্থানে ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকেন। তবে গত ৩০ নভেম্বর বিকেলে ১১৮ পিস শর্ট ব্রেকারসহ অন্যান্য সরজ্ঞামদি হাটশেরপুর ইউনিয়নের সানবান্দা চরের গুচ্ছগ্রামে নেওয়ার পথে চুরির উদ্দ্যেশে সুকৌশলে হাতিয়ে নেয়।পরে সমিতির কর্মকর্তারা গোপন সূত্রে খবর পেয়ে তার কাছ থেকে পরেরদিন মালামাল গুলো উদ্ধার করেন।
এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির সারিয়াকান্দি অফিসের ডিজিএম অসিত কুমারে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।