কোরিয়া থেকে ২০০ কোচ ক্রয় প্রকল্পে সাবেক পিডি মো.হাসান মনসুর প্রতারণা করায় রেল কর্তৃপক্ষ তাঁকে মাফ করলেও ক্ষমা পাননি তিনি। করোনা সুরক্ষায় রেলওয়ের অর্থ লুটপাট,তালা,বাঁশি ক্রয়ে পুকুর চুরির ঘটনায় তদন্তে মোট ৩৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল। তাঁদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা এখন দেখার অপেক্ষা। বিভিন্ন অভিযোগে কর্মকর্তাদের বদলি করেছেন রেলপথ মন্ত্রণালয়। দুর্নীতিবাজ এই সব কর্তাব্যক্তিদের স্থানান্তর বা বদলি করা হলেও পিছু ছাড়ছে না রেলওয়ের দুর্নীতি।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি অভিযুক্তদের বরখাস্ত করা হলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। মন্ত্রণালয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওএসডি বদলির ব্যবস্থা নিলেও দুর্নীতির লাগাম টেনে ধরে রাখতে পারছে না রেলওয়ে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন,তারা হলেন, মোহাম্মদ হাসান মনসুর,পাকশী, পূর্বাঞ্চলের উপ প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান, সাবেক পিডি শহিদুল ইসলাম এবং করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয়ে ২৯ জন ও তালা,বাঁশি কেনাকাটায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ। ক্রয় দুর্নীতির সাথে জড়িতদের ভাগ্যে কি আছে।
অপরাধের বিবরণঃ কোরিয়া থেকে ২০০ কোচ (বগি) ক্রয়ে টেন্ডার আগে দিয়ে বাজেট বরাদ্দ পরে চেয়ে প্রতারণার ফাঁদ পেঁতেছিলেন এই প্রকল্পের সাবেক পরিচালক (পিডি) মোহাম্মদ হাসান মনসুর। এ অভিযোগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে ২০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ১৫০টি কোচ ক্রয় প্রকল্পের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি রেলপথ মন্ত্রী এবং রেল সচিব মো.সেলিম রেজার কাছে ভুল স্বীকার করে মাফ চান মনসুর। মাফ পেলেও ক্ষমা পাননি তিনি। মনসুর তৃতীয় গ্রেডের কর্মকর্তা। তাঁর আর পদন্নোতি হবে না। এই পদ থেকেই অবসরে যেতে হবে তাঁকে। এটাই হলো মনসুরের শাস্তি।
বর্তমান সরকার রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প লাইনসহ এই জংশন স্টেশনটি যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষে ৩৩৫ কোটি টাকা লুটপাটের অভিযোগে পূর্বাঞ্চলের উপ প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমানকে গত ৭ অক্টোবর চট্টগ্রাম রেলভবন থেকে পশ্চিমাঞ্চল রাজশাহী বদলি আদেশ করলেও অদৃশ্যভাবে চট্টগ্রামেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে দুদকে। ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পে সময়ক্ষেপন করার অভিযোগে পিডির পদ থেকে সরিয়ে শহিদুল ইসলামকে রেলভবনে যুগ্ম-মহাপরিচালক পদে সংযুক্ত করা হয়েছে।
এদিকে পণ্যের গায়ে মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে করোনা সুরক্ষা ক্রয়ের অভিযোগে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুর উল আলম চৌধুরী ও কেন্দ্রীয় সরঞ্জাম কর্তৃপক্ষের প্রধান রুহুল কাদের আজাদসহ ২৯ কর্মকর্তাকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল। তদন্ত কর্মকর্তা হলেন,রেলওয়ের অতিরিক্ত সচিব মো.ফারুকী।
উল্লেখ্য, গত ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল লেভেল ক্রসিং গেটের তালা,বাঁশি ক্রয়কাণ্ডে ২৬ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনকে দোষী করে গত মাসে রেল সচিব মো.সেলিম রেজার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা যুগ্ম-মহাপরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস। যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন,
পশ্চিমাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মজিবর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এ এস এম শাহনেওয়াজ দুর্নীতির অভিযোগে (ওএসডি),পাকশির সাবেক ডিসিও আনোয়ার হোসেন বর্তমানে সিনিয়র অফিসার ওয়েলফেয়ার পদে দায়িত্বরত রাজশাহী, ইঞ্জিনিয়ার মো.বেলাল হোসেন সরকার (সিওএস), লালমনিরহাটের সাবেক ডিটিএস স্নেহাশিস এবং রাজশাহীর সরঞ্জাম নিয়ন্ত্রকের নাম রয়েছে। তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা এখন দেখার অপেক্ষা। এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। সে যেই হোক।