বগুড়ার আদমদীঘিতে মাত্র দেড় বছরের শিশু কন্যা শিফা আক্তার বাড়ির পার্শে¦ পুকুরে ডুবে নিহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের আরিফুল ইসলামের শিশু কন্যা শিফা আক্তার আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিফার দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে শিশু কন্য শিফা আক্তার কে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুকুর থেকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।