বগুড়ার কাহালুতে ১৮টি দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মহরাজাই গ্রামের সরকারি খাস পুকুরের পাড়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় মুজিব শতবর্ষে ভূমিহীন “ক” শ্রেণীর দুর্যোগ সহনীয় ১৮টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উক্ত গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ¦ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা আবদুল জোব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মুরইল ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিন সহ স্থানীয় গ্রামবাসীরা।
কাহালু উপজেলায় ৭৭টি দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে তান্মধ্যে এই উদ্বোধনের মধ্য দিয়ে ১৮টি গৃহ নির্মাণ কাজ অনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।