বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষিত এক প্রতিবন্ধী কিশোরীর (১৪) গর্ভে জন্ম নিয়েছে একটি শিশু। তবে জন্ম নেওয়া ওই শিশুর পিতৃ পরিচয় নেই। গত শুক্রবার রাতে জন্মগ্রহণ করা ওই শিশুর নাম রাখা হয়েছে হয়েছে বায়েজিদ।
স্থানীয় জনগণ ও পুলিশ জানায়, ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে স্থানীয় শাহ কামালের ছেলে বিদ্যুত প্রায় এক বছর আগে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। গত শুক্রবার ওই প্রতিবন্ধী জন্ম দেয় একটি সন্তান। এক মাস আগে এ নিয়ে গণমাধ্যমকে সংবাদ প্রকাশের পর পুলিশ ধর্ষক বিদ্যুতকে (১৯) গ্রেপ্তার করে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, প্রায় দুই মাস আগে বিষয়টি জানতে পেরে বিদ্যুতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।