বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার অভিযানে ভূয়া ম্যাজিস্ট্রেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ভূয়া ম্যজিস্ট্রেট রংপুর জেলার আবদুর রউফের পুত্র আতিকুর রহমান।
পুলিশ জানায়, মোছাঃ মাসুমা খাতুন, স্বামী-মৃত রেজাউল করিম, সাং-মোকামতলা মিরপুর, থানা-গাবতলী, জেলা-বগুড়া শ্বশুর বাড়ি বগুড়া হইতে বাবার বাড়ি দিনাজপুরে যাওয়ার উদ্দেশ্যে বগুড়া চারমাথা বাস স্ট্যান্ডে আসেন।
উক্ত সময়ে মোঃ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া নামে একজন ব্যক্তি নিজেকে সিআইডি ও দুর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তাহাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন আপনার মাস্ক কোথায়? আপনি করোনার সময় মাস্ক না পরিধান করে অপরাধ করিয়াছেন। আপনাকে এখনি মোবাইল কোর্টে জরিমানা করা হবে।
ডিবি বগুড়ার একটি চৌকস টিম গতকাল ২৯ নভেম্বর তারিখ বেলা ৬ টার দিকে সময় বগুড়া সদর থানাধীন চারমাথাস্থ আকবরিয়া টার্মিনাল ক্যাফের সামনে হইতে সিআইডির একটি জাল পরিচয়পত্র যাহাতে ইংরেজিতে C.I.D, MOST WANTED, CRIME INVESTIGATION DEPT., Name: Atikur Rahman, Rank: Asst. commissioner and Executive Magistrate;
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের একটি জাল পরিচয়পত্র যাহাতে দুর্নীতি দমন কমিশন Kwgkb IDENTITY CARD, Name: Atikur Rahman, Designation: Asst. commissioner and Executive Magistrate, একটি জাল জাতীয় পরিচয়পত্রসহ ওই প্রতারক ব্যক্তি মোঃ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া(২৭), পিতা-মোঃ আবদুর রউফ ওরফে আবদুস সাত্তার, মাতা-মোছাঃ আকলিমা খাতুন ওরফে পাকিজা বেগম,সাং-বড় হযরতপুর বুজরুক নূরপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।