নীলফামারীতে দ্রুত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম। ২৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামের সামনে এ ¤œববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আবু মুসা মাহমুদুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি মনি খন্দকার, সাংবাদিক নুর আলম, শিক্ষক আতাউর রহমান। আয়োজক সংগঠনের সভাপতি আবু মুসা মাহমুদুল হক বলেন, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি ও কাদিখোল ঢেলাপীড় মৌজায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়। এজন্য জেলা প্রশাসন ১শ ৬ একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং ব্যক্তি মালিকানাধীন ৩শ ৫৭ একর জমি অধিগ্রহণের জন্য স্কেচম্যাপ, দাগসুচি ও ধারণকৃত ভিডিও চিত্র সংশ্লিষ্ঠ বিভাগে প্রেরণ করেন। কিন্তু প্রকল্প স্থাপনে কোন অগ্রগতি নেই। বক্তারা উল্লেখ করেন, একটি ইপিজেড জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এটি মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। আমরা আশা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে(মুজিববর্ষে) জেলার সার্বিক উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীতে আরেকটি উপহার দেবেন।