বগুড়ার আদমদীঘিতে আবদুস সবুর তালুকদার (৪২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। রোববার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আবদুস সবুর ওই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আবদুস সবুর তালুকদার বিদেশ থেকে ফিরে আসার পর থেকে স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে আবদুস সবুর তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে এবং সবুর কে তালাকনামা পাঠিয়ে দেয়। তালাকনামা পাওয়া পর স্ত্রী ওপর অভিমান করে রোববার বেলা ১১ টায় নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে সবুর আত্মহত্যা করেন। খবর পেয়ে আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।