মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬০৯ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭৮৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) দেশে আরও এক হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৬ জন।