বিএমজেড ও নেটজ বাংলাদেশের এর আর্থিক সহায়তায় পল্লীশ্রী, দাবি প্রকল্পের আয়োজনে বিরলের ৩ টি ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ও অভাবকালীন সময়ে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর, রাণীপুকুর ও পলাশবাড়ী ইউনিয়নের ৬০০ অতিদরিদ্র মানুষের খাদ্য সুরক্ষার স্থায়ী উন্নতি ও তাদের মৌলিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার, স্বাস্থ্য ও পুষ্টিগত চাহিদা পূরনের লক্ষ্যে- বিএমজেড ও নেটজ বাংলাদেশের এর আর্থিক সহায়তায় পল্লীশ্রী, দাবি প্রকল্পের আয়োজনে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল-২৫ কেজি, ডাল-২ কেজি, তেল- ১লিটার, লবণ-২ কেজি, সুজি-১ কেজি, চিনি-২ কেজি, সাবান-২ পিচ ও ৩টি মাস্ক বিতরন করা হয়।
উক্ত ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, ১০ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আজম ও ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস শুকুর। এ ছাড়া নেটজ্ বাংলাদেশ ঢাকা অফিস থেকে আগত সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আমিনুর রহমান ও সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুমন পাল উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে উপকারভোগীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। বিতরণ ব্যবস্থাপনায় ছিলেন পল্লীশ্রী দাবি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, প্রজেক্ট একাউনটেন্ট মোঃ মামনুর রশীদ ও ফিল্ড ফ্যাসিলিটেটরগণ। সকলের সার্বিক সহযোগীতায় সফলভাবে বিতরণ কার্যক্রম শেষ হয়।