বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আগামী ১লা ডিসেম্বর ছাত্রদলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সান্তাহারস্থ পৌর যুবদল কার্যালয়ে আদমদীঘি থানা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার ৯০ দশকের ছাত্রদল নেতা বর্তমান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন, ছাত্রদল নেতা রিপন আলী মেরাজ, মহিবুল ইসলাম শাকিব, রাহুল হাসান, শাকিল হোসেন, মোহম্মদ আলী, হাসিবুর রহমান, আলী আফসান জামী, মেজবাউল হাসান, শাহারিয়ার, মেহেদী প্রমূখ।