রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে চান মেয়র পদ প্রত্যাশী আবদুল মতিন মতি। তিনি তৃণমূল নেতাকর্মী ও পৌরবাসীর দাবিতে নৌকার মাঝি হতে চান। তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময়সভা ও গণসংযোগ করছেন। তিনি ২০০৪ সালে আওয়ামী লীগের ডাকে হরতালের মিছিলে ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে। এ ছাড়া ১৯৯৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সামনে বিএনপি-জামায়ত কর্তৃক বোমা হামলার শিকার এবং ২০১৪ সালে বিএনপির সমর্থক দ্বারা হামলার শিকার হতে হয়েছে।
তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৮৫-১৯৮৬ সালে ছাত্রলীগের আড়ানী ডিগ্রী কলেজ শাখার সভাপতি ছিলেন। ১৯৮৭-১৯৯৩ সাল পর্যন্ত আড়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৪-২০০৩ সাল পর্যন্ত আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ২০০৪-২০০৬ সাল পর্যন্ত আড়ানী ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৬ সালে পৌরসভা গঠন হওয়ার পর ২০০৭-২০২০ সাল বর্তমান আড়ানী পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ২০০৯-২০১৯ সাল পর্যন্ত আড়ানী মনোমোহীনি উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাল করেন। তার নিজ বাড়ি পৌরসভার হামিদকুড়া গ্রামের জামে মসজিদে ২০০৯-২০২০ সাল বর্তমান পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তার গ্রামের ঈদগাহের ২০০৯-২০২০ সাল বর্তমান পর্যন্ত যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন।
তার রাজনৈতিক জীবনে বিভিন্ন মসজিদ-মন্দিরে উন্নয়নের সহযোগিতা করেছেন। বর্তমানে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসমের সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহযোগিতায় করোনাকালীন এবং ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।
আবদুল মতিন মতি বর্তমানে আড়ানী পৌরসভায় রাজনৈতিক বিবেচনায় সবার চেয়ে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। তিনি আওয়ামীলগ থেকে মনোনয়ন পেলে আড়ানী পৌরসভার মেয়র পদটি মাননীয় শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে জানান।
আবদুল মতিন মতি বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহযোগিতায় মেয়র পদে মনোনীত হয়ে আড়ানী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আড়ানী পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে মাদক-সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি অবৈধ কর্মকা- নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাই। তিনি বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমিই আওয়ামী লীগের মনোনয়ন পাব। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে দলীয় সকল কার্যক্রম সঠিকভাবে পালন করেছি। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অন্য কাউকে নৌকা প্রতীকে দেন তার পক্ষেও তিনি কাজ করবেন বলে অঙ্গিকার করেন।