রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান শহীদুজ্জামান শাহীদ। তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়ে পৌরসভাকে মাদক, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজমুক্ত মডেল পৌরসভা রূপান্তর করতে চান। তিনি ইতোমধ্যে পৌরসভার পাড়া মহল্লায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।
তিনি কলেজ জীবন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে আওয়ামলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। এ ছাড়া তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
২০০৬ সালে পৌরসভা গঠন হয়। ২০১৪ সালে দলীয় কাউন্সিলের মাধ্যমে শহীদুজ্জামান শাহীদ আড়ানী পৌর আওয়ামলীগের সভাপতি নির্বাচিত হয়। বর্তমানে সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি আড়ানী ডিগ্রী কলেজের আজীবন দাতা সদস্য ও আলহাজ¦ এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ এবং আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক জীবনে মসজিদ-মন্দির, দরিদ্রদের পরিবারের মেয়ের বিয়েতে অর্থ সহায়তাসহ বিভিন্ন উন্নয়নের সহযোগিতা করে আসছেন।
বর্তমানে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহযোগিতায় করোনাকালীন এবং ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।
শহীদুজ্জামান শাহীদ বর্তমানে আড়ানী পৌরসভায় আওয়ামলীগের রাজনৈতিক বিবেচনায় সবার চেয়ে বেশি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন।
আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে আড়ানী পৌরসভার মেয়র পদটি উপহার দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় আড়ানী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত এবং পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
তিনি আরও বলেন, করোনাকালীন দুর্যোগে এলাকায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা দিয়েছি।
তার চাচা প্রয়াত আলাউদ্দিন মুন্সি ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি ও আড়ানী ইউনিয়নে দুই বার নির্বাচিত চেয়ারম্যান। বাবা প্রয়াত আবু বক্কর ছিলেন আড়ানী ইউনিয়ন আওয়ামলীগের সহ-সভাপতি। ছোট ভাই কামরুজ্জামান নিপন বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি। এ ছাড়া তার পরিবারের আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সংগঠনের সাথে সম্পৃক্ততা নেই। তারা দলীয় সিদ্ধানের বাইরে কখনো কোন মত প্রকাশ করেনা।
শহীদুজ্জামান শাহীদ শৈশব থেকে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে বিএনপি-জামায়ত দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিএনপি সরকারের সময়ে তার বাড়িতে যৌথ বাহিনী ও র্যাব দ্বারা হয়রানি করা হয়েছে বলে তিনি জানান।