২১ বছর ধরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেয়ার দাবীতে মানবন্ধন করেছে হাবিপ্রবি‘র বিভিন্ন অনুষদের সাধারন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেয়ার জন্য জোর দাবী জানান।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সাধারন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হাবিপ্রবিতে দীর্ঘদিন ট্রেজারারের পদটি শূন্য থাকলেও তা কিছুদিন আগে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেয়া হয়। সমান ভাবে প্রো-ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকা- আরো গতি পাবে বলে তারা জানান। পাশাপাশি সেশন জটসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিরোসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কয়েছেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। এছাড়াও বক্তব্য রাখেন, হাবিপ্রবি‘র সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাত-এ-নাঈম, এমবিএ‘র ফাইনাল বর্ষের শিক্ষার্থী মখলেসুর রহমান, গোলাম রাব্বী, অনার্স ফাইনালের শান্ত, সুমন প্রমূখ।