সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন রকমের ভাতা কার্ড আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার। আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়নের পরিষদের সদস্য শাজাহান আলী সাজু, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, উপজেলপ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মজিবর রহমান, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহাবুল ইসলাম পিস্তল, সাজেদুল ইসলাম সাজু, মোফাজ্জল হোসেন, যুব লীগ নেতা ইউনুছ আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২২’শ জন বিধবা, প্রতিবন্ধি, স্বামীপরিত্যাক্তা, বয়স্ক ভাতা ও মাতৃকালীন ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় সুধীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।