কচুয়ায় চোরাইকৃত মালামাল সহ ২ চোর আটক। পুলিশ জানায় মঙ্গলবার ভোর ৪টায় কচুয়ার ভাষা বাজারের দিক থেকে ১টি কাল রং এর ডিস্কভার মটর সাইকেলযোগে ৩ চোর চোরাইকৃত মালামাল সহ নাজিরপুর উপজেলার দিকে যাওয়ার পথে ধোপাখালী ইউনিয়নের বয়ারসিংয়া বাজারের উপর পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের থামতে বললে তারা মটর সাইকেল না থামিয়ে দ্রুত চালিয়ে যেতে গেলে পথে ২ চোর মটর সাইকেল থেকে চোরাইকৃত মালামাল সহ পড়ে যায়। এলাকাবাসী দেখে তখন তাদের ধাওয়া করে তাদের ২জনকে আটক করে অন্য ১ জন পালিয়ে। পরে তারা কচুয়া থানা কর্মকর্তা ইন চার্য মোঃ মনিরুল ইসলামের সংগে যোগায়োগ করলে তিনি গজািলিয়া ক্যাম্পের ইনচার্জ মনির হোসেনকে নির্দেশ করেন তাদের উদ্ধার করতে ও আটক করে থানায় নিয়ে আসতে। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ২ চোর সহ চোরাইকৃত মালামাল ও মটরসাইকেল উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসেন। আটককৃত চোররা কচুয়ায় কোথায় কোথায় চুরি করেছে তা স্বীকার করে। আটককৃত চোর ২ জনের একজন কচুয়া উপজেলার হাজরা খালী গ্রামের মোঃ জাফর খানের পুত্র রাসেল খান(২৫) অন্যজন রুপসা উপজেলার বাগমারা গ্রামের মোঃ শাহাদাত শেখের ছেলে মোঃ রবিউল সেখ(২০)। এ ব্যাপারে কচুয়া থানায় ১টি মামলা হয় এবং চোরদের বাগেরহাট কোর্ট হাজতে প্রেরন করা হয়।