ধান চাল ক্রয় কমিটিতে জেলা উপজেলার পর্যায়ের কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় গতকাল কচুয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ও মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে উপজেলা সামনে কেন্দ্রীয় স্মৃতি সৌধের সামনে মানববন্ধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্জ্ঞ অর্পন করে দন্যবাদ জ্ঞাপন করেছে কচুয়া উপজেলা কৃষকলীগ।
কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বি অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও ডেমা ইউনিয়ন চেয়ারম্যান মনি মল্লিক, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক শিকদার ইলিয়াস, জেলা কৃষকলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মনির হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক এন সি দাস, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সালাম মল্লিক সহ উপজেলার সকল ইউনিয়নের ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক।