জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শহীদ শেখ আবু নাসের মহোদয়ের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর চাচীআম্মা, দক্ষিনবঙ্গের উন্নয়নের রুপকার নন্দিত জননেতা বাগেরহাট -১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর মাতা, তারুণ্যের প্রতীক কচুয়া-বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের এমপির দাদী আম্মা বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গতকাল দুপুর ১২টায় আওয়ামী লীগ অফিসে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া, মিলাদ ও তাবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকতা সুজিৎ দেবনাথ, কচুয়া থানা কর্মকর্তা ইন চার্য মোঃ মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আবুবক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,জেলা পরিষদ সদস্য ও কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ শিকদার হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুর ইসরাম মন্নু সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।