বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৬নং কোদালিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত নব নির্বাচিত চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় কোদালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য শেখ আকাশ এর থেকে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দুপুর পৌণে দু’টায় জাতির পিতার মাজার জেয়ারত করেন। এ সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়। এ ছাড়া জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রজিয়া নাসের এর মাগফেরাত কামনাসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কানা করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ ও জাতির পিতার মাজার জেয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হাজী মোঃ শাহাবুদ্দিন শেখ, অবঃ প্রধান শিক্ষক আ.লীগ নেতা মোঃ সেলিম ভুইয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আ.লীগ নেতা আঃ হান্নান গাজী, মাওঃ আমির হোসেন, শেখ মোঃ ইকরামুল হক, জাহান আলী খান, ইউপি সেদস্য মোঃ আকাশ শেখ, সাংবাদিক শরীফ মাসুদুল করিম ও শেখ শাহিনুর ইসলাম শাহিন, শিকদার বিল্লাল হোসেন, ইউপি সদস্য উসমান, আ.লীগ নেতা শেখ মোঃ আবুল খায়ের ও যুবলীগ নেতা কালুসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গণ্যমান্য ব্যক্তি, আ.লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিবর্গ।