বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে অ্যাডভোকেট মো: ওয়াহেদুজ্জামান জামান এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সম্মেলনের মাধ্যমের আগামী ৩ বছরের জন্য তাদের দুই জনকেই একই পদে সকলের মতামতের ভিত্তিতে পুনঃনির্বাচিত করা হয়। সম্মেলন উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজল। আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খাঁন রাজু। আদমদীঘি সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু রেজা খাঁন, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্জিস আলম রতন, এস এম বেলাল হোসেন, জি আর এম শাহাজাহান প্রমুখ। দীর্ঘ ৮ বছর পর আদমদীঘি সদর ইউনিয়নের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।