বগুড়ার আদমদীঘি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যৌন হয়রানী প্রতিরোধ মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় (ইউ,এন,এফ,পি,এ) এর সহযোগীতায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, থানার কর্মকর্তা ইনর্চাজ জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আনিছুর রহমান প্রমূখ।