অনেক স্বপ্ন নিয়ে রেল কর্তৃপক্ষ ২০১৩ সালে রেলের বহরে যুক্ত করেছিল ২০ সেট মিটারগেজ ডেমু ট্রেন। চীন থেকে আমদানি করা ট্রেনগুলোর আয়ুষ্কাল ২০ বছর ধরা হলেও মাত্র সাত বছরের মাথায় ট্রেনগুলো একে একে মৃত্যুর কোলে ঢলে পরছে। এরই মধ্যে ১৯ সেট ডেমু ট্রেন চলাচলের অনুপযোগী হওয়ায় সেগুলো বিভিন্ন ওয়ার্কশপে লাশের বডি হিসেবে পরে আছে। এসবগুলো বিভিন্ন ওয়ার্কশপের বোঝা হয়ে রয়েছে। অনুসন্ধানের প্রতিবেদনে উঠে আসে ডেমু ট্রেন ক্রয় এবং মৃত ট্রেন মেরামতের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের এমন তথ্য।
অভিযোগ পাওয়া গেছে ডেমু ট্রেনকে পুঁজি করে নিজেরা লাভবান হয়ে রাষ্ট্রের ৬৮৬ কোটি ৫৮ লাখ এবং নাম মাত্র মেরামত করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। প্রশ্নো উঠেছে এই লোকসানের দায়ভার কে নিবে। অভিযোগের তীর সাবেক যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক আরএস(মেকানিক্যাল) রোলিং স্টকের দিকে। এমন প্রশ্নই ঘুরে ফিরে উঠছে রেল অঙ্গনে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, চলতি ২০২০ সালের মধ্যেই চলাচলের উপযোগিতা হারাবে সবগুলো ডেমু ট্রেন। ফলে ৬৮৬ কোটি ৫৮ লাখ টাকার ডেমু ট্রেন প্রকল্পটি শেষ পর্যন্ত বিলুপ্ত হতে চলেছে। সূত্র বলছে, ইঞ্জিন, ডেমু মেরামত, স্লীপার,বর্গি এবং নিম্নমানের রেললাইনের স্পিং ক্রয়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ বর্তমান এডিজি আর এসের বিরুদ্ধে পাওয়া গেছে।
রেলভবন সূত্রে জানা যায়,২০১৩ সালে চীন থেকে কেনা হয়েছিল ২০ সেট মিটারগেজ ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট-ডিইএমইউ) ট্রেন। চীনের সিএনআর টানসান রেলওয়ে ভেহিকল কোম্পানি লিমিটেড থেকে এগুলো ক্রয় করা হয়। ছয় বছর চলতে না চলতেই অচল হয়েছে ১৯ সেট ডেমু।
আমদানির পর ১৮ সেট ট্রেন পূর্বাঞ্চলে এবং দুই সেট পশ্চিমাঞ্চলে বরাদ্দ দেওয়া হয়। গত সাত বছরে পূর্বাঞ্চলে ১৮ সেটের মধ্যে প্রায় সবগুলো ডেমু ট্রেন বিকল হয়ে পড়ে আছে।
চট্টগ্রাম পাহাড়তলী কারখানার মেকানিক্যাল ডিপার্টমেন্ট দপ্তর সূত্র বলছে, নিম্নমানের কোচ, মেরামত কারখানা না থাকা, দেশের বাজারে ডেমু ট্রেনের যন্ত্রপাতির অপর্যাপ্ততা, ডেমু ট্রেনে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে না পারায় পরে রেলের মেকানিক্যাল বিভাগ প্রায় কোটি টাকা ব্যয়ে ট্রেনগুলোতে বৈদ্যুতিক পাখা লাগায়।
নষ্ট হয়ে যাওয়া ডেমু ট্রেনের সংখ্যা নিয়ে রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন বিভাগ নিশ্চিত করেছেন, ‘‘পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে ১৯ সেট ডেমু ট্রেন নষ্ট হয়ে আছে।
রেলওয়ের পরিবহন এবং বাণিজ্য বিভাগের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা জানান, নষ্ট হওয়া ডেমু ট্রেনগুলো লোকোমোটিভ কারখানায় মেরামত করা হয়। তবে পাহাড়তলী লোকোমোটিভ কারখানার ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, লোকোমোটিভ কারখানায় ডেমু ট্রেন মেরামত করা যায় না।
কারখানায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, প্রতিদিন অন্তত এক সেট ডেমু ট্রেন মেরামতের জন্য কারখানায় আনা হয়। এছাড়া পুরোপুরি নষ্ট অবস্থায় পড়ে আছে কয়েক সেট ডেমু। রেলপথ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তারা বলছেন, ডেমু ট্রেন ক্রয়ে কর্তাব্যক্তিদের সিদ্ধান্তে ভুলছিল। ডেমু মেরামতের পৃথক ওয়ার্কশপ না থাকা, এই ট্রেনের পর্যাপ্ত যন্ত্রাংশ না পাওয়ায় সবগুলো ডেমু ট্রেন বিকল হয়ে পড়ে আছে। পূর্বের মহাব্যবস্থাপক সরদার শাহাদত হোসেন বলেন, কিছু ডেমু ট্রেন চলছে আর কিছু ট্রেন বন্ধ আছে।